× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

কমলগঞ্জ ঘরের তীরের সাথে গলায় দড়ি দিয়ে যুবতীর আত্মহত্যা

জায়েদ আহমেদ, কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি।

২২ জুন ২০২৫, ১৯:১৭ পিএম

ছবিঃ সংগৃহীত।

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার পতনঊষার ইউনিয়নের সোনারগাঁও গ্রামের সুমাইয়া আক্তার (২১) নামে এক যুবতী ঘরের তীরের সাথে গলায় দড়ি দিযে আত্মহত্যা করেছে। পুলিশ নিহত যুবতীর লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হয়। 

ঘটনাটি ঘটেছে গত শনিবার (২১ জুন) বিকাল ৪ টায় সবার অজান্তে ঘরের তীরের সাথে দড়ি পেঁচিয়ে সে আত্মহত্যা করে। আত্মহত্যাকারী যুবতী সোনারগাঁও গ্রামের লোকমান মিয়ার মেয়ে ।

শমশেরনগর পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক মসুদ মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মেয়েটি মানসিক রোগী ছিল। নিহতের লাশ ময়না তদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় কমলগঞ্জ থানায় একটি অপমৃত্যু মামলা রেকর্ড করা হয়েছে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.