× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

নগর ভবনে ইশরাকপন্থি দুই গ্রুপের সংঘর্ষ, আহত ২

ডেস্ক রিপোর্ট

২৪ জুন ২০২৫, ১৬:১৩ পিএম

ছবি: সংগৃহীত

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) নগর ভবনে বিএনপি নেতা ইশরাক হোসেনের সমর্থকদের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত দু’জন আহত হয়েছেন।

আজ মঙ্গলবার (২৪ জুন) দুপুরে আহত অবস্থায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছে।

আহত হলেন- মনির হোসেন (৪৫) ও মহিদুল ইসলাম (৩৫)।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বিষয়টি নিশ্চিত করে বলেন, দুপুরে নগর ভবন থেকে দুইজন আহত অবস্থায় হাসপাতালে আসেন। পরে আমরা জানতে পারি, তারা বিএনপি নেতা ইশরাক হোসেনের অনুসারীদের দুই গ্রুপের সংঘর্ষে আহত হয়েছেন। বর্তমানে তারা চিকিৎসাধীন আছেন।

সংঘর্ষের কারণ তাৎক্ষণিকভাবে জানা না গেলেও রাজনৈতিক অভ্যন্তরীণ বিরোধ থেকেই উত্তেজনার সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

এদিকে, চলমান সিটি করপোরেশনের কর্মকাণ্ড, নাগরিক সেবা ও ঢাকাবাসীর বিভিন্ন দাবিদাওয়া নিয়ে আজ বিকেল সাড়ে ৪টায় জাতীয় প্রেস ক্লাবে জরুরি সংবাদ সম্মেলন আহ্বান করেছেন ইশরাক হোসেন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.