× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

খাগড়াছড়ির মাটিরাঙ্গা সীমান্ত আবারো ৯ নারী-শিশুকে পুশইন

মো. আবুল হাসেম, মাটিরাঙ্গা (খাগড়াছড়ি) প্রতিনিধি।

২৬ জুন ২০২৫, ১৪:৩৩ পিএম

ছবিঃ সংগৃহীত।

খাগড়াছড়ির মাটিরাঙ্গার শান্তিপুর সীমান্ত দিয়ে আবারো নারী ও শিশুসহ ৯ জনকে পুশইন করেছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ। বৃহস্পতিবার (২৬ জুন) ভোরের দিকে তাদেরকে মাটিরাঙ্গা উপজেলার গোমতি ইউনিয়নের শান্তিপুর সীমান্ত দিয়ে পুশইন করেন তারা। 

বিষয়টি নিশ্চিত করে মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মনজুর আলম বলন, মাত্র ৮ দিনের ব্যাবধানে আবারো নারী, পুরুষ ও শিশুসহ ৯ জনকে জোরপূর্বক পুশইন করে বিএসএফ। 

পুশইন করা ৯ জন বর্তমানে স্থানীয় বিজিবির হেফাজতে বেলছড়ি উচ্চ বিদ্যালয়ে রাখা হয়েছে। পরিচয় যাচাই-বাছাই শেষে তাদের বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে বলেও জানান ইউএনও মনজুর আলম। 

প্রসঙ্গত, এনিয়ে দফায় দফায় মাটিরাঙ্গা ও পানছড়ির সীমান্ত দিয়ে পুশইন করে বিএসএফ।   সর্বশেষ ১৯জুন মাটিরাঙ্গার তাইন্দংয়ের তানাক্কাপাড়া সীমান্ত দিয়ে নারী-শিশুসহ ১৩ জনকে পুশইন করে বিএসএফ

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.