× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ভূরুঙ্গামারীতে ইয়াবাসহ দুই মাদক কারবারী গ্রেফতার

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি।

২৬ জুন ২০২৫, ১৪:৫৩ পিএম

ছবিঃ সংগৃহীত।

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে মাদক বিরোধী  বিশেষ অভিযানে ৩শ ৯০ পিস ইয়াবা টেবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার(২৫ জুন) সন্ধ্যায় উপজেলার সোনাহাট সেতুর পশ্চিম তীর থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন উপজেলার পশ্চিম ছাটগোপালপুর গ্রামের  শরিফুল আলম জাহেদীর ছেলে ইকবাল হোসেন জাহেদী মিজু (৪০) ও সদর ইউনিয়নের কামাত আঙ্গারিয়া গ্রামের  হামিদুল ইসলামের ছেলে আনিছুর রহমান (৩৬)।


বৃহস্পতিবার (২৬ জুন) সকালে তাদেরকে  কুড়িগ্রাম আদালতে পাঠানো হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল হেলাল মাহমুদ।

পুলিশ জানায় গোপন সংবাদের ভিত্তিতে ভূরুঙ্গামারী  থানা পুলিশ অভিযান চালিয়ে সোনাহাট সেতুর পশ্চিম তীর থেকে  ৩শ ৯০ পিস ইয়াবা এবং মাদক বহনের কাজে ব্যবহৃত একটি ১২৫ সিসি মোটরসাইকেলসহ দুজনকে   গ্রেফতার করে থানায় নিয়ে আসা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদক দ্রব‍্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ ( ওসি) আল হেলাল মাহমুদ জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে  মামলা দায়ের করে বৃহস্পতিবার সকালে  কুড়িগ্রাম  আদালতে পাঠানো  হয়েছে।  

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.