× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

লাইল্যাঘোনায় ছাত্রদল নেতা ইকবালের নেতৃত্বে রাস্তা সংস্কার

মো.আরিফুল ইসলাম,বাঘাইছড়ি প্রতিনিধি।

২৯ জুন ২০২৫, ১৯:১০ পিএম

ছবিঃ সংগৃহীত।

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার পূর্ব লাইল্যাঘোনা ইউনিয়নে এলাকাবাসীর ভোগান্তি দূর করতে সামাজিক দায়িত্ববোধ থেকে রাস্তা মেরামতের কাজ করলেন উপজেলা ছাত্রদলের দায়িত্বপ্রাপ্ত যুগ্ম-আহ্বায়ক মো. ইকবাল হোসেন।

সোমবার (২৯ জুন) সকাল থেকে তার নেতৃত্বে একদল স্বেচ্ছাসেবী পূর্ব লাইল্যাঘোনা বাজার থেকে নদীর পাড় পর্যন্ত ভাঙা রাস্তা সংস্কারের কাজে অংশ নেন। একইসঙ্গে বটতলী থেকে লাইল্যাঘোনা যাওয়ার মূল সড়কের বিভিন্ন অংশে যেসব স্থানে ভাঙ্গন দেখা দিয়েছিল, সেগুলোকেও মেরামত করা হয়।

স্থানীয়দের ভাষ্যমতে, দীর্ঘদিন ধরে এসব সড়কে চলাচল দুর্বিষহ হয়ে উঠেছিল। বর্ষায় কাঁদা ও গর্তের কারণে মানুষের যাতায়াতে চরম দুর্ভোগ পোহাতে হতো। এবার রাস্তা মেরামতের ফলে অন্তত শতাধিক পরিবার উপকৃত হবে বলে আশা করছেন এলাকাবাসী।

মো. ইকবাল হোসেন বলেন, রাজনীতি শুধু ক্ষমতার জন্য নয়, মানুষের পাশে দাঁড়ানোই একজন ছাত্রনেতার মূল দায়িত্ব। আমরা চেয়েছি নিজেরা কিছু করে এলাকার মানুষের উপকারে আসতে।

এ ধরনের সামাজিক কাজে স্থানীয় বাসিন্দারা সন্তোষ প্রকাশ করেন এবং ভবিষ্যতেও এমন জনকল্যাণমূলক উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানান।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.