× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

কালীগঞ্জে মাজার ভাংচুরের প্রতিবাদে মানববন্ধন

মিজানুর রহমান মিজান,লালমনিরহাট প্রতিনিধি।

০১ জুলাই ২০২৫, ১৭:২৫ পিএম

ছবিঃ সংগৃহীত।

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় হযরত খাজা আবুল শাহ্ চিশতী (কুচবিহার) এর মাজার শরীফে হামলা ও ভাংচুরের ঘটনায় প্রতিবাদ ও বিচার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে মাজার প্রাঙ্গণে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন মাজারের খাদেম জাহাঙ্গীর শাহ্ চিশতীর পরিবার, মাজারের ভক্তবৃন্দ এবং স্থানীয় এলাকাবাসী।

মানববন্ধনে বক্তব্য দেন বৈষম্যবিরোধী কালীগঞ্জ উপজেলা ছাত্র প্রতিনিধি সেজ্জাদুল শীস। তিনি বলেন, “মাজার ভাংচুর ও ফ্যাসিবাদী কোনো কার্যক্রম মেনে নেওয়া হবে না।

এ সময় খাজা আবুল শাহ্ চিশতী (কুচবিহার) মাজারের খাদেম জাহাঙ্গীর শাহ্ চিশতী তার পরিবারের নিরাপত্তা চেয়ে মাজার ভাংচুরের ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন।

বক্তারা বলেন, ধর্মীয় স্থানের ওপর হামলা ও ভাংচুর দেশের সাম্প্রদায়িক সম্প্রীতির জন্য হুমকিস্বরূপ। তারা এ ঘটনার দ্রুত তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.