× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

পটিয়ায় পলাতক মাদক ব্যবসায়ী সমীর থানায় এসে আত্মসমর্পণ

দক্ষিণ চট্টগ্রাম প্রতিনিধি।

০১ জুলাই ২০২৫, ১৯:০৬ পিএম

ছবিঃ সংগৃহীত।

চট্টগ্রামের পটিয়ায় দীর্ঘদিন পলাতক থাকা মাদক মামলার আসামি সমীর সরদার (৫০) হঠাৎ থানায় হাজির হয়ে নিজেই পুলিশের কাছে আত্মসমর্পণ করেছেন।

জানা গেছে, সমীর সরদার পটিয়া উপজেলার দক্ষিণ ভূর্ষি ইউনিয়নের পেঁচিয়ে পাড়া এলাকার বাসিন্দা। তিনি ভোলা সরদারের ছেলে এবং দীর্ঘদিন ধরে অবৈধ মাদক কারবারের সঙ্গে জড়িত ছিলেন। তার বিরুদ্ধে মাদক আইনে একাধিক মামলা রয়েছে এবং তিনি একজন ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি হিসেবে পরিচিত ছিলেন। থানা সূত্রে জানা যায়, গত সোমবার দুপুর ১২টার সময় তিনি নিজেই থানায় এসে আত্মসমর্পণ করেন।

এ সময় পুলিশ তাকে তাৎক্ষণিকভাবে হেফাজতে নেয় এবং প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে আদালতে প্রেরণ করা হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করে পটিয়া থানার সেকেন্ড অফিসার এসআই আসাদ বলেন, “দুপুরে সমীর সরদার থানায় এসে নিজ থেকে ধরা দেন। আমরা তাকে আদালতে সোপর্দ করেছি।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.