× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

হোমনায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা আবুল হাশেম ভূঁইয়ার দাফন সম্পন্ন

হোমনা (কুমিল্লা) প্রতিনিধি।

০২ জুলাই ২০২৫, ১৭:৩৭ পিএম

ছবিঃ সংগৃহীত।

কুমিল্লার হোমনায় জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা  আবুল হাশেম ভূইঁয়ার পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন করা হয়েছে।  

গতকাল বুধবার সকাল দশ টায় উপজেলার জয়পুর ইউনিয়নের হামজত আলী ভূইঁয়া বাড়ি জামে মসজিদ প্রাঙ্গণে তাকে গার্ড অব অনার দেওয়া হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ক্ষেমালিকা চাকমা রাষ্ট্রের পক্ষে সালাম গ্রহণ করেন। এ সময় জাতীয় পতাকা দিয়ে আচ্ছাদিত মরহুমের মরদেহে পুষ্পমাল্য অর্পণ করে পুলিশের একটি চৌকস দল তাকে গার্ড অব অনার দেয় এবং বিউগলে করুন সুর বাজানো হয়।

গার্ড অব অনার শেষে এক মিনিট নীরবতা পালন শেষে একই স্থানে জানাজা পর তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। জানা যায়, মঙ্গলবার বিকেলে বার্ধক্য জনিত কারনে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃস্বাস ত্যাগ করেন। মরহুম আবুল হাশেম ভূইঁয়ার তিন ছেলে তিন কন্যা এবং স্ত্রীসহ অসংখ্য গুণগ্রাহী রয়েছে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.