× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

দেশের জন্য কাজ করার অঙ্গীকার নিয়ে অবসরপ্রাপ্ত সেনাসদস্যদের মত বিনিময় সভা অনুষ্ঠিত

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি।

০৩ জুলাই ২০২৫, ১৬:৪৯ পিএম

ছবিঃ সংগৃহীত।

দেশের প্রয়োজনে সরকার চাইলে রাষ্ট্র বিনির্মাণে আইনশৃঙ্খলা উন্নয়নে ভূমিকা রাখার অঙ্গীকার করে মতবিনিময় সভা করেছেন অবসরপ্রাপ্ত সেনাসদস্যবৃন্দ।

বৃহস্পতিবার(৩জুলাই) বৃষ্টিবিভোর বৈরী আবহাওয়ার মধ্যে দুপুরে পাবনার ঈশ্বরদী উপজেলা পরিষদ সংলগ্ন একটি রেস্টুরেন্টে এই মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ প্রাক্তন সৈনিক কল্যাণ সংস্থা (বেসওয়া) ঈশ্বরদী উপজেলা শাখা কর্তৃক আয়োজিত মত বিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নানাভাবে সহযোগিতা করার প্রতিশ্রুতি দেন ঈশ্বরদী উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব মো. মেহেদী হাসান।

বেসওয়া’র ঈশ্বরদী উপজেলা শাখার সভাপতি সিনিয়র ওয়ারেন্ট অফিসার মো.ইমামুল হকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সার্জেন্ট মো. মাহাবুল হকের সঞ্চালনায় মত বিনিময় সভায় দেশের মানুষের কল্যাণে অতিতের মতো অবসরকালিন সময়েও কাজ করার অঙ্গীকার ব্যক্ত করে কমিটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃৃন্দ বক্তব্য প্রদান করেন।

মতবিনিময় সভাটির সার্বিক তত্ত্বাবধায়নসহ সহযোগিতা করেন অবসরপ্রাপ্ত সিনিয়র ওয়ারেন্ট অফিসার মো. সিরাজুল ইসলাম। সভায় অবসরপ্রাপ্ত বেশ কিছু সেনা সদস্যরা উপস্থিত ছিলেন। 

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.