× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

গাইবান্ধায় নারীসহ পৃথক স্থান থেকে ২ জনের মরদেহ উদ্ধার

আতিকুর রহমান আতিক, গাইবান্ধা প্রতিনিধি।

০৭ জুলাই ২০২৫, ১৮:০৪ পিএম

ছবিঃ সংগৃহীত।

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার রাখালবুরুজ ও শিবপুর ইউনিয়নের বাঁশঝাড় থেকে শাহানারা বেগম (৩৬) ও বুলু মিয়া ভুম্বল (৩৪) নামে দুইজনের লাশ উদ্ধার করেছে পুলিশ।

নিহত শাহানারা বেগম রাখালবুরুজ ইউনিয়নের পলাশবাড়ী গ্রামের বকুল মিয়ার স্ত্রী ও বুলু মিয়া ভুম্বল শিবপুর ইউনিয়নের কানিপাড়া গ্রামের মোখলেছ মিয়ার ছেলে।  

স্থানীয়রা জানায়, পলাশবাড়ী গ্রামের বকুল মিয়া দীর্ঘদিন ধরে জুয়া খেলায় আসক্ত থাকতেন। 
এ কারণে তার স্ত্রী শাহানারাকে বাবার বাড়ি থেকে টাকা আনার জন্য চাপ প্রয়োগ করতো। এ নিয়ে মাঝে মধ্যেই স্বামী-স্ত্রীর ঝগড়া লেগেই থাকতো। এরই একপর্যায়ে সোমবার সকালের দিকে বাড়ির পাশের একটি বাঁশঝাড়ে শাহানারার ঝুলন্ত লাশ দেখা যায়। সেখান থেকে বকুল মিয়া ও তার ছেলে ওই গৃহবধূর লাশ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে। পরে খবর পেয়ে পুলিশ এসে গৃহবধূর লাশ উদ্ধার করে। 

অপরদিকে বুলু মিয়া ভুম্বলের সাথে তার স্ত্রীর মধ্যে তেমন একটা বনিবনা না হওয়ার কারণে তিনি ঢাকায় বসবাস করতেন। গত কয়েকদিন হলো তিনি বাড়িতে ফিরে আসেন। একপর্যায়ে সোমবার সকালের দিকে কানিপাড়ার গোরস্থানের পাশে একটি বাঁশঝাড়ে বুলু মিয়ার লাশ পড়ে থাকতে দেখা যায়। পরে পুলিশ খবর পেয়ে তার লাশ উদ্ধার করে।  

গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি ) বুলবুল ইসলাম জানান, পৃথক স্থান থেকে নারীসহ দুইজনের লাশ উদ্ধার করে গাইবান্ধা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তদন্ত রিপোর্ট পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.