× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

সিংড়ায় সেনাবাহিনীর অভিযান: ২ লাখ টাকার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

সিংড়া (নাটোর) প্রতিনিধি

০৮ জুলাই ২০২৫, ১৮:৪৩ পিএম

ছবিঃ সংগৃহীত।

নাটোরের সিংড়ায় সেনাবাহিনী ও মৎস্য বিভাগের যৌথ অভিযানে সিংড়া বাজারে অবৈধভাবে সংরক্ষিত ও বিক্রয়ের জন্য রাখা নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ এবং পুড়িয়ে দেয়া হয়। 

মঙ্গলবার সকাল ১১ টায় সিংড়া বাজারে যৌথ অভিযান পরিচালনা করে সেনাবাহিনীর টহল দল ও উপজেলা মৎস্য দপ্তর। 

গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে বাজার এলাকার তিনটি দোকানে তল্লাশি চালানো হয়। তল্লাশির এক পর্যায়ে আনুমানিক ২ লাখ টাকা মূল্যের নিষিদ্ধ কারেন্ট জাল উদ্ধার করা হয়, যেগুলো দীর্ঘদিন ধরে গোপনে মজুত রেখে অবৈধভাবে বিক্রয়ের পরিকল্পনা করা হচ্ছিল।

উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা শাহাদাত হোসেন জানান, উদ্ধারকৃত জালসমূহ তাৎক্ষণিকভাবে উপজেলা মৎস্য কর্মকর্তার জিম্মায় হস্তান্তর করা হয় এবং সেনাবাহিনীর উপস্থিতিতে এগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.