× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

হাতীবান্ধায় দুই ভুয়া মেজর আটক

মোঃ শাহীন আলম (হাতীবান্ধা লালমনিরহাট) প্রতিনিধি।

০৮ জুলাই ২০২৫, ১৯:৪৩ পিএম

ছবিঃ সংগৃহীত।

লালমনিরহাটের হাতীবান্ধায় দুই ভুয়া মেজরকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয়রা। তারা টাকা নিয়ে জমি উদ্ধার করে দেওয়া জন্য এসে আটক হয়। 

মঙ্গলবার দুপুরে উপজেলার বড়খাতা এলাকায় তাদের আটক করে পুলিশ দেয় স্থানীয়রা।

আটকৃতরা হলেন,  রংপুরের তারাগঞ্জ এলাকার মৃত জয়নাল আবেদীনের ছেলে মাসুম হোসেন (৪২) ও রংপুর হাজীর হাট এলাকার মৃত আলতাফ হোসেনের ছেলে সাজু আহমেদ (৪৫)।

জানাগেছে, মঙ্গরবার উপজেলার বড়খাতা এলাকায় জমি উদ্ধার করার জন্য মেজর পরিচয় দিয়ে টাকা দাবি করেন তারা। স্থানীয়দের সন্দেহ হলে তাদেরকে আটকর করে পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে তাদের আটক করে থানায় নিয়ে আসে। 

স্থানীয়রা জানা, তারা নিজেকে মেজর পরিচয় দিয়ে টাকা দাবি করেন। কিন্তু কোন পরিচয়পত্র দেখাতে পারে নি। তাই আটক করে পুলিশকে খবর দেওয়া হয়। 

এ বিষয় হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মাহমুদুন নবী বলেন, তারা নিজেকে মেজর দাবি করেন। কিন্তু তারা কোন পরিচয়পত্র দেখাতে পারে নি। তদন্ত করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.