× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

হাতখোপা বিলে সবুজের উৎসব

‎নাহিদুজ্জামান, তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি।

১০ জুলাই ২০২৫, ১৯:৪২ পিএম

ছবিঃ সংগৃহীত।

‎রংপুর তারাগঞ্জ উপজেলার কুর্শা ইউনিয়নের হাতখোপা বিলে এক ব্যতিক্রমী বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বিভিন্ন জাতের প্রায় ৭ শতাধিক চারা রোপন করায় চারিদিক সবুজের সমারহ ঘটেছে। ঝোপঝাড়ে থাকা বিলে সবুজ প্রাণের স্পন্দন ছড়িয়েছে।

‎গতকাল বৃহস্পতিবার বিকেল ৪টায় তারাগঞ্জ উপজেলার কুর্শা ইউনিয়নের হাতখোপা বিলপাড়ে এ বৃক্ষরোপণ কর্মসূচি করা হয়। “আজকের গাছ, আগামীর নিশ্বাস” স্লোগানে উপজেলা প্রশাসনের উদ্যোগে এবং উপজেলা কৃষি অফিসের সরাসরি তত্ত্বাবধানে আয়োজনটি হয়ে ওঠে এক প্রাণবন্ত পরিবেশ উৎসব। কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুবেল রানা।
‎
‎উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা ধীবা রানী রায়, কৃষি অফিসের অন্যান্য কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, কৃষক, শিক্ষার্থী ও পরিবেশপ্রেমীরা। বিলপাড়জুড়ে আম, কাঁঠাল, তাল, নারিকেল, বেলসহ বিভিন্ন জাতের শত শত চারা রোপণ করা হয়।
‎
‎ইউএনও রুবেল রানা বলেন, “ আজ যে গাছ আমরা রোপণ করছি, তা একদিন বিশাল বৃক্ষে পরিণত হয়ে এই এলাকার জলবায়ু, জীববৈচিত্র্য এবং মানুষের জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
‎
‎কৃষি কর্মকর্তা ধীবা রানী রায় জানান, “আমাদের লক্ষ্য শুধু গাছ লাগানো নয়, বরং তার সঠিক পরিচর্যার মাধ্যমে একটি টেকসই ও ভারসাম্যপূর্ণ পরিবেশ তৈরি করা। হাতখোপা বিলের সৌন্দর্য ও প্রাকৃতিক ভারসাম্য রক্ষাই আমাদের মূল উদ্দেশ্য।”

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.