× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

পাথর মেরে ব্যবসায়ীকে হত্যার প্রতিবাদে চরফ্যাশনে ইসলামী আন্দোলনের বিক্ষোভ

চরফ্যাশন (ভোলা)প্রতিনিধি।

১২ জুলাই ২০২৫, ২০:০১ পিএম

ছবিঃ সংগৃহীত।

ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতাল এলাকায় ভাঙাড়ী ব্যবসায়ী লাল চাঁদ ওরফে সোহাগ (৩৯) হত্যাকান্ডের  প্রতিবাদে ভোলার চরফ্যাশনে বিক্ষোভ সমাবেশ করেছে ইসলামী আন্দোলন ভোলা দক্ষিণ শাখা।

গতকাল শনিবার উপজেলা সদরের গুরুত্বপুর্ন সড়ক প্রদক্ষিণ করে সদর রোডস্থ ন্যাশনাল ব্যাংকের সামনে সমাবেশ করেন তারা। সমাবেশে বক্তারা এঘটনায় দোষীদের গ্রেফতার করে ফাঁসির দাবী  জানান। তারা বলেন, দেশে নতুন করে ফ্যাসিবাদ কায়েম হতে দেয়া হবে না। যারা অত্যাচারী হয়ে ওঠার চেষ্টা করবে, ইসলামী আন্দোলন বাংলাদেশ তাদের বিরুদ্ধে অবস্থান নিবে।


ইসলামী আন্দোলন ভোলা  দক্ষিণের সিনিয়র সহ-সভাপতি মাওলানা গোলাম মোর্শেদ’র সভাপতিত্বে  সমাবেশে বক্তব্য রাখেন, ইসলামী আন্দোলন ভোলা দক্ষিণের সহ সভাপতি মাওলানা আবু ইউসুফ,সেক্রেটারি মাওলানা মোঃ আব্বাস উদ্দিন,ইসলামী  ছাত্র আন্দোলন ভোলা  দক্ষিণের সহ-সভাপতি মোঃ জুবায়ের আহমেদ, ইসলামী যুব আন্দোলন ভোলা দক্ষিণের সেক্রেটারি মাওলানা ফয়সাল আহমেদ, ইসলামী শ্রমিক আন্দোলন ভোলা  দক্ষিণের সাধারণ সম্পাদক মাওলানা মাকসুদুর রহমানসহ জেলা ও থানা নেতৃবৃন্দ।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.