× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

রংপুরে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

কামমরুল হাসান টিটু, রংপুর ব্যুরো

১৩ জুলাই ২০২৫, ১৯:২২ পিএম

ছবিঃ সংগৃহীত।

রংপুরে ধর্ষণ মামলার প্রধান আসামি মো. জাহাঙ্গীর আলমকে (২০) গ্রেপ্তার করা হয়েছে। শনিবার রাতে মহানগরীর কোতয়ালী থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। তকাল রোববার দুপুরে র‌্যাব-১৩ এর মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক ও অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

র‌্যাব জানায়, ভিকটিমের দায়ের করা এজাহার অনুযায়ী, প্রেমের সম্পর্কের সূত্র ধরে এ বছরের ৪ জুলাই বিয়ের প্রলোভনে জাহাঙ্গীর আলম ভিকটিমকে বদরগঞ্জ সরকারি ডিগ্রি কলেজের পেছনের একটি বাড়িতে ডেকে নেয়। পরে সুযোগ বুঝে বাড়িটিতে কেউ না থাকার সময় ভিকটিমকে ধর্ষণ করে। এ ঘটনায় ভিকটিম বাদী হয়ে পরদিন ৫ জুলাই বদরগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি ধর্ষণ মামলা দায়ের করেন।

গ্রেপ্তারকৃত জাহাঙ্গীর আলম রংপুর জেলার বদরগঞ্জ উপজেলার বিষ্ণুপুর পাঁচ তেপতি পাইকার পাড়া এলাকার মোঃ মোজাফফর হোসাইনের ছেলে। তাকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.