× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ভূরুঙ্গামারীতে ট্রাক অটোর মুখোমুখি সংঘর্ষ, নিহত ২, আহত ৩

ভূরুঙ্গামারী(কুড়িগ্রাম) প্রতিনিধি।

১৩ জুলাই ২০২৫, ১৯:৩৩ পিএম

ছবিঃ সংগৃহীত।

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ড্রাম ট্যাকের ধাক্কায় অটোরিকশা উল্টে অটো চালকসহ  ২ যাত্রীর মর্মান্তিক মৃত্যু ৩ জন গুরুতর আহত হয়েছে। মৃত্যু ব্যক্তিরা হলো পাইকেরছড়া ইউনিয়নের অটোচালক বানু মিয়া (৩০) ও রায়গঞ্জ ইউনিয়নের আবু বকর সিদ্দিক এর মেয়ে আনিকা (১২)।

জানাগেছে, রোববার দুপুরে সোনাহাট থেকে যাত্রী নিয়ে একটি অটো রিকশা ভূরুঙ্গামারী আসার পথে ঘুন্টিঘর নামক স্থানে পৌছলে বিপরীত দিক থেকে আসা একটি ড্রামট্রাক অটোকে ধাক্কা দিলে অটো উল্টে ঘটনা স্থলেই আনিকার মৃত্যু ঘটে। অটোচালক বানু মিয়াকে ভূরুঙ্গামারী হাসপাতালে আনলে চিকিৎসাধীন অবস্থায় তারও মৃত্যু ঘটে। আহতরা হলো রতনপুরের আবুবকর সিদ্দিক (৩৮), তার স্ত্রী মোর্শেদা বেগম (৩৫) ও ফাতেমা (৯)। এদেরকে ভূরুঙ্গামারী হাসপাতাল থেকে রংপুর মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। 

ওসি আল হেলাল মাহমুদ জানান, দুর্ঘটায় ঘটনাস্থলেইএকজন মারা গেছে এবং অটো চালক হাসপাতালে মারা গেছে। ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে। মামলা প্রক্রিয়াধী।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.