× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ভূরুঙ্গামারীতে অগ্নি কান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ঢেউটিন ও চেক বিতরণ

১৪ জুলাই ২০২৫, ১৮:১৪ পিএম

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বিভিন্ন সময়ে অগ্নি কান্ডে ক্ষতিগ্রস্ত ৯০টি পরিবারের মাঝে ঢেউটিন ও চেক বিতরণ করা হয়েছে। 

সোমবার (১৪ জুলাই) বিকেল ৩ টায়  উপজেলা পরিষদ চত্বরে  উপজেলার ১০টি ইউনিয়নে বিভিন্ন সময়ে অগ্নি কান্ডে ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারের মাঝে অনুদান হিসেবে ১ বান্ডেল ঢেউটিন ও ৩ হাজার করে টাকার চেক বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম ফেরদৌস, উপজেলা কৃষি কর্মকর্তা  কৃষিবিদ আব্দুল জব্বার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সবুজ কুমার গুপ্ত, জয়মরিহাট ইনিয়নের চেয়ারম্যান আব্দুল ওয়াদুদ , ভূরুঙ্গামারী সদরের ইউপি সদস্য আঃ লতিফ, ভূরুঙ্গামারী প্রেসক্লাবের প্রচার সম্পাদক রবিউল আলম লিটন প্রমুখ।

অগ্নি কান্ডে ক্ষতিগ্রস্ত আনোয়ার হোসেন অনুদান পেয়ে উপজেলা প্রশাসনরে প্রতি কৃতজ্ঞতা জানান।

উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম ফেরদৌস বলেন, দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান মন্ত্রনালয় থেকে প্রাপ্ত ঢেউটিন ও ৩ হাজার করে টাকা অগ্নিকান্ড ,নদীভাঙ্গন, বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে পর্যয়ক্রমে ১০ ইউনিয়নে ১১৯টি পরিবারের মাঝে করে বিতরণ করা হবে। 

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.