× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

মোহাম্মদপুরে তর্কাতর্কির জেরে একজনকে গুলি করে হত্যা

ডেস্ক রিপোর্ট।

১৬ জুলাই ২০২৫, ২৩:০৮ পিএম

ছবি: সংগৃহীত

রাজধানীর আদাবর থানার নবোদয় হাউজিং এলাকায় মো. ইব্রাহিম নামে এ ব্যক্তিকে গুলি করে হত্যার ঘটনা ঘটেছে। বুধবার (১৬ জুলাই) রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ মো. ইব্রাহিম ঘটনাস্থলেই মারা গেছেন। তিনি প্রাইভেট কারের চালক ছিলেন।

পুলিশ জানিয়েছে, এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে। হামলায় ব্যবহৃত অস্ত্রটি গুলিভর্তি ম্যাগজিনসহ উদ্ধার করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে ঢাকা মহানগর পুলিশের তেজগাঁও বিভাগের ডিসি ইবনে মিজান জানান, দুই পক্ষের মধ্যে কোনো একটা বিষয় নিয়ে সালিসে বসেছিল। তখন তর্কাতর্কির এক পর্যায়ে এক পক্ষ আরেক পক্ষকে গুলি করে। তখন ইব্রাহিম ঘটনাস্থলে জানা যান।

তিনি আরও বলেন, এ ঘটনায় অস্ত্রসহ দুজনকে আটক করা হয়েছে। তদন্তের পর আরও বিস্তারিত জানা যাবে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.