× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

জাতীয় বার্ন ইনস্টিটিউটে নেওয়া হয়েছে ১৩ জনকে, বেশির ভাগই শিক্ষার্থী

ডেস্ক রিপোর্ট।

২১ জুলাই ২০২৫, ১৫:১০ পিএম

ছবি: সংগৃহীত

রাজধানীর উত্তরায় প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ১৩ জনকে নেওয়া হয়েছে। তাৎক্ষণিকভাবে তাদের নাম পরিচয় জানা যায়নি। তারা বেশির ভাগই শিক্ষার্থী বলে জানা গেছে।

এদিকে এ ঘটনায় অন্তত একজন নিহত হয়েছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের  নিয়ন্ত্রণকক্ষের ডিউটি অফিসার লিমা খানম।

আহত ৪ জনকে বিমানবাহিনীর হেলিকপ্টারে করে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নেওয়া হয়েছে।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, বাংলাদেশ বিমানবাহিনীর এফ-সেভেন বিজেআই প্রশিক্ষণ বিমান উত্তরায় বিধ্বস্ত হয়।

মাইলস্টোন কলেজের ক্যান্টিনের ছাদে গিয়ে বিমানটি পড়েছে বলে প্রাথমিকভাবে জেনা গেছে। সেখানে উত্তরা, টঙ্গী, পল্লবী, কুর্মিটোলা, মিরপুর, পূর্বাচল ফায়ার স্টেশনের ৮টি ইউনিট এখনও পর্যন্ত কাজ করছে।

ফায়ার সার্ভিসের সঙ্গে উদ্ধার তৎপরতায় যোগ দিয়েছে সেনাবাহীনি দুই প্লাটুন বিজিবি।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.