× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

তালাবদ্ধ গোয়ালঘর ভেঙে গরু চুরি, ৪ গরু সহ ব্যবহৃত পিকআপ উদ্ধার

মোঃ আব্দুল কাইয়ুম, মৌলভীবাজার প্রতিনিধি।

২৩ জুলাই ২০২৫, ২০:১০ পিএম

ছবিঃ সংগৃহীত।

মৌলভীবাজারের কুলাউড়ায় তালাবদ্ধ গোয়ালঘরে চুরি করে নেওয়া ৪টি গরু সহ ঘটনায় ব্যবহৃত একটি পিকআপ ভ্যান উদ্ধার করেছে থানা পুলিশ। 

ওই ঘটনার প্রেক্ষিতে দায়ের করা মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২২ জুলাই সন্ধ্যায় কুলাউড়া উপজেলার টিলাগাঁও ইউনিয়নের পাল্লাখান্দি গ্রামের আলমাস মিয়া  গোয়ালঘর তালাবদ্ধ করে ঘুমিয়ে পড়েন। ভোরে উঠে দেখেন গোয়ালঘরের তালা ভাঙা এবং তাতে রাখা গরুগুলো চুরি হয়ে গেছে।

একপর্যায়ে স্থানীয়দের মাধ্যমে জানতে পারেন, ২২ জুলাই ভোরে উত্তর হিংগাজিয়া এলাকায় একটি পিকআপ রাস্তার পাশে পড়ে থাকতে দেখা যায়। স্থানীয়রা চোর সন্দেহে ধাওয়া করলে গাড়িতে থাকা লোকজন পালিয়ে যায়।

খবর পেয়ে কুলাউড়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পিকআপ, চুরি যাওয়া গরুগুলো ও একটি মোবাইল ফোন উদ্ধার করে থানায় নিয়ে আসে।

কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ওমর ফারুক জানান, এ ঘটনায় থানায় অজ্ঞাত ৪ থেকে ৫  আসামী করে মামলা দায়ের করা  হয়েছে ।  এছাড়াও ওই ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানান তিনি ।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.