× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ভূরুঙ্গামারীতে জুলাই পুনর্জাগরণ উপলক্ষ্যে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

ভূরুঙ্গামারী ( কুড়িগ্রাম ) প্রতিনিধি।

২৬ জুলাই ২০২৫, ১৪:২৯ পিএম

ছবিঃ সংগৃহীত।

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রনালয়ের উদ্যোগে ভূরুঙ্গামারী  উপজেলা প্রশাসন, সমাজসেবা কার্যালয় এবং মহিলা বিষয়ক কার্যালয়ের আয়োজনে জুলাই পুনর্জারণে সমাজগঠণে লাখো কন্ঠে শপথ পাঠ অনুষ্ঠান (ভার্চুয়াল) সামাজিক নিরাপত্তা, নারী ও শিশুর সুরক্ষা এবং সাম্যতার মানবিক দর্শন বিষয়ক আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানি আজ  শনিবার (২৬ জুলাই)  সকালে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার দীপ জন মিত্রের সভাপত্বিতে আলোচনা সভায় বক্তব্য রাখেন, বৈষম্য বিরোধী ছাত্র আনোন্দালনের উপজেলা সমন্বয়ক রোকনুজ্জামান রোকন, সিনিয়ার সমন্বয়ক ইয়াকুব আলী শ্রাবন, জুলাই আহত যোদ্ধা মফিজুল ইসলাম,জুলাই কন্যা রাজিয়া ফারিহা রোদ্দুর, বীর মুক্তিযোদ্ধা শাহজাহান মানিক, এনসিপির সমন্বয়ক মাহফুজ কিরন, ইসলামী আন্দোলনের উপজেলা সেক্রেটারি এসএম মনিরুজ্জামান, জামায়াতে ইসলামীর সহ-সম্পাদক মিজানুর রহমান ও বিএনপির সাবেক উপজেলা  সভাপতি কাজী গোলাম  মুস্তফা, ওসি আল হেলাল মাহমুদ,সমাজ সেবা কর্মকর্তা শামসুজ্জামান প্রমুখ।

 পরে জুলাই পুনর্জাগরণ উপলক্ষে উপজেলা শিল্পকলা একাডেমি ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

উপজেলা প্রশাসন, সমাজসেবা ও মহিলা বিষয়ক অধিদপ্তর যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, জুলাই আহত যোদ্ধা , বীর মুক্তিযোদ্ধা, সংবাদিক ও বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.