× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

পাঁচবিবিতে একই দিনে ৪ বাড়ীতে দূর্ধষ চুরি

মোঃ বাবুল হোসেন, পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি।

২৭ জুলাই ২০২৫, ১৪:০৩ পিএম

ছবিঃ সংগৃহীত।

জয়পুরহাটের পাঁচবিবিতে একই রাতে ৪টি বাড়ীতে দূর্ধষ চুরির ঘটনা ঘটেছে। ২৭ জুন রোববার রাতে ধরঞ্জী ইউনিয়নের শ্রীমন্তপুর গ্রামে এ ঘটনা ঘটে। চোরেরা  ঐ চার বাড়ী থেকে স্বর্নলংকার, নগদ  টাকাসহ প্রায় ৭ লক্ষাধিক টাকার মালামাল চুরি করে নিয়ে যায় ।

ভুক্তভোগী পরিবারের সদস্যরা জানান,  শনিবার রাতে প্রতিদিনের মত খাওয়া দাওয়া শেষে শ্রীমন্তপুর গ্রামের আঃ জব্বারের পুত্র মাহমুদুন নবী কলম মাস্টার ঘুমিয়ে গেলে রাতের কোন এক সময় চোরেরা বাড়ীতে ঘরের জানালা কেটে ঘরের ভিতর প্রবেশ করে। এরপর আলমারিতে রাখা স্বর্ণের চেইন, গলার মালা, কানের দূল ও নগদ ২ লক্ষ টাকা চুরি করে নিয়ে যায়। রোববার ভোরে ফজরের নামাজের পর ঘরের জানালা ও আসবাবপত্র এলোমেলো দেখেন। পরে দেখে উল্লেখিত মালামাল ও টাকা চুরি হয়ে যায়।

বিষয়টি জানাজানি হলে একই গ্রামের মজিবর রহমান মোজামের পুত্র হাবিবুর রহমানের প্রায় দুই ভরি স্বর্ণ ও কিনু মিয়ার পুত্র ব্যবসায়ী আব্দুর রশিদের বাড়ী হতে নগদ ৪০ হাজার টাকা চুরি হয়ে যায়।

 এছাড়া একই রাতে আইয়ুব আলীর পুত্র তুহিনের বাড়ীতে প্রবেশ করলেও কোন চুরি হয়নি বলে জানান। চুরি সময় চেতনানাশক কোন কিছু ছিটিয়ে বাড়ীর মানুষকে অচেতন করে চুরি করে নিয়ে গেছে হয়েছে ও
কলমের ভাই মাহফুজার রহমান বলেন, এলাকার একটি চোর সেন্টিগেট প্রায় এলাকার স্যালো মেশিন, বাসা বাড়ীর পানি উত্তোলনের মোটর সহ অন্যান্য জিনিস পত্র চুরি করে নিয়ে যাচ্ছে। এই স্থানীয় চোররাই এই চুরির ঘটনা ঘটতে পারে বলে তাদের ধারণা।

একই রাতে একাধিক বাড়ীতে চুরির ঘটনায় এলাকাবাসী চুরি আতংকে দিমদ্র। পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ ময়নুল হোসেন ঘটনার বিষয়ে নিশ্চিত করে বলেন এখন পর্যন্ত কেউ অভিযোগ করেননি। তদন্ত চলছে। পরবর্তীতে আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.