× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

রামগড় পৌরসভার সাবেক মেয়র কাজী রিপন গ্রেপ্তার

মোঃমাসুদ রানা, রামগড় (খাগড়াছড়ি) প্রতিনিধি।

২৭ জুলাই ২০২৫, ১৪:৩৩ পিএম

ছবিঃ সংগৃহীত।

খাগড়াছড়ির রামগড় পৌরসভার সাবেক মেয়র কাজী শাহজাহান রিপন (৪৫) কে সিআর সাজা মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ। গত শনিবার সন্ধ্যায় পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড ফেনিরকুল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার কাজী শাহজাহান রিপন ফেনিরকুল ৮ নম্বর ওয়ার্ডের মৃত কাজী রুহুল আমিন এর ছেলে। তিনি রামগড় পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন।

রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মঈন উদ্দীন জানান, সিআর সাজা সহ তিনটি মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। আসামীকে থানা হাজতে রাখা হয়েছে, বিধি মোতাবেক যথাসময়ে বিজ্ঞ  আদালতে সোপর্দ করা হইবে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.