× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

রাজধানীতে হেলে পড়ল বহুতল ভবন

ডেস্ক রিপোর্ট।

২৭ জুলাই ২০২৫, ১৬:৪০ পিএম

ছবি: সংগৃহীত

রাজধানীর ডেমরায় হাজী মোয়াজ্জেম স্কুলের পেছনে একটি ৬তলা ভবন হেলে পাশের ভবনে পড়েছে।

রোববার (২৭ জুলাই) ডেমরা স্টাফ কোয়ার্টারে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ৬তলা ভবনটি পাশের ৭তলা আরেকটি ভবন হেলে পড়েছে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিস এবং পুলিশ ঘটনাস্থলে উপস্থিত আছে।


ডেমরা থানা সূত্র জানিয়েছে, হেলে পড়া ভবনটিতে থাকা লোকজন নিরাপদ স্থানে আছে। রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষকে খবর দেয়া হয়েছে। তারা ঘটনাস্থলে আসছেন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.