× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ঝুকিপূর্ণ গাছ কর্তন ও বিদ্যুত লাইন স্থানান্তরের দাবী মানববন্ধন

মো. বাবুল হোসেন, পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি।

২৭ জুলাই ২০২৫, ১৮:১৯ পিএম

ছবিঃ সংগৃহীত।

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার শালাইপুর বাজারে সরকারের নিষিদ্ধ ঘোষিত ঝুকিপূর্ণ ইউক্যালিপ্টাস গাছ কর্তন ও রাস্তার দক্ষিণ পাশ দিয়ে জয়পুরহাট পল্লী বিদ্যুৎ সমিতির ৩৩ হাজার ভোল্টেজের সঞ্চালন লাইন স্থানান্তরের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। 

রোববার (২৭ জুলাই) বিকেলে পাঁচবিবি - কামদিয়া সড়কের শালাইপুর বাজারের স্থানীয় এলাকাবাসীর ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। 

এতে বক্তব্য রাখেন শালাইপুর স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ও কুসুম্বা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল গফুর মন্ডল, সহকারী শিক্ষক গোপাল চন্দ্র মন্ডল, ডেকোরেটর ব্যবসায়ী আবুল কালাম আজাদ, কাপড় ব্যবসায়ী হাফিজুর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী আবু রায়হান, মুদি ব্যবসায়ী জবা প্রমুখ।

বক্তারা বলেন, শালাইপুর বাজারে ইউক্যালিপ্টাস ও ইন্ট্রি গাছগুলো মরণ ফাদে পরিণত হয়েছে। যে কোন সময় বড় ধরণের দূর্ঘটনা ঘটতে পারে। একারণে গাছগুলো   সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কর্তনের দাবী জানান।
অপরদিকে বাজারের দক্ষিণ পাশ দিয়ে পল্লী বিদ্যুৎ সমিতির ৩৩ হাজার ভোল্টেজের সঞ্চালন লাইন থাকায় সেটিও অন্যত্র সড়ানোর দাবী জানান তারা।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.