× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ভূরুঙ্গামারীতে বিদ‍্যুৎস্পৃষ্টে দ্বিতীয় শ্রেনির শিক্ষার্থীর মৃত্যু

ভূরুঙ্গামারী ( কুড়িগ্রাম ) প্রতিনিধি।

২৭ জুলাই ২০২৫, ১৮:৫৬ পিএম

ছবিঃ সংগৃহীত।

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বিদ‍্যুৎস্পৃষ্টে ইলমা খাতুন (৮) নামের দ্বিতীয় শ্রেনির এক শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মৃত ইলমা উপজেলার তিলাই ইউনিয়নের পশ্চিম ছাট গোপালপুর গ্রামের কালাচান মোড় এলাকার  আল আমিন মন্ডল এর মেয়ে।

তিলাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান (কামরুল) ঘটনার সত‍্যতা নিশ্চিত করেছেন।

মৃতের পরিবার সূত্রে জানাযায়, রবিবার (২৭ জুলাই ) দুপুরে পানির বৈদ‍্যুতিক পাম্পের সুইচ দিতে গিয়ে বিদ‍্যুৎ স্পৃষ্টে গুরুত্বর আহত হয় ইলমা। পরে বাড়ির লোকজন তাকে উদ্ধার করে ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে  নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ইলমাকে মৃত ঘোষণা করেন। 

এবিষয়ে ভুরুঙ্গামারী থানার ওসি আল হেলাল মাহমুদ জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লাশের প্রাথমিক সুরতহাল প্রতিবেদন তৈরি করে লাশ দাফনের জন‍্য পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.