× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

সিংড়ায় অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

সিংড়া (নাটোর) প্রতিনিধি।

৩১ জুলাই ২০২৫, ২০:০০ পিএম

ছবিঃ সংগৃহীত।

নাটোরের সিংড়ায় অজ্ঞাতপরিচয় এক যুবকের মুখ বাঁধা লাশ উদ্ধার করেছে সিংড়া থানা পুলিশ। 

বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে উপজেলার ইটালী ইউনিয়নের ইটালী-ইন্দ্রাশন গ্রামের মাঝামাঝি পাজাগাড়ী নামক স্থানে একটি পাকা রাস্তার পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়।

স্থানীয়রা জনৈক মো. রবিউল ইসলাম রবু'র জমিতে আনুমানিক ২৫ বছর বয়সী ওই যুবকের লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর মর্গে পাঠায়।

সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম এই ঘটনা নিশ্চিত করে জানান, এখন পর্যন্ত নিহত যুবকের পরিচয় জানা যায়নি। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.