× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

যাত্রীবাহী বাসের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

মাদারীপুর প্রতিনিধি।

০৩ আগস্ট ২০২৫, ১৬:৫৭ পিএম

ছবিঃ সংগৃহীত।

ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের পদ্মা সেতুর দক্ষিণ পাশে যাত্রীবাহী বাসের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে।

শনিবার রাত সাড়ে ১১টার দিকে শরিয়তপুরের জাজিরা উপজেলার পদ্মা সেতু দক্ষিণ থানাধীন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মোহাম্মদ আলী অন্তু (২৬) ঢাকা জেলার সাভার উপজেলার হেমায়েতপুরের জয়নাবাড়ি এলাকার গোলাম কিবরিয়ার ছেলে। অপরজনের পরিচয় জানা যায়নি।

মাদারীপুরের শিবচর হাওইয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম জানান, রাজধানী ঢাকা থেকে মোটর সাইকেলযোগে ফরিদপুরের ভাঙ্গার দিকে যাচ্ছিল মোহাম্মদ আলী অন্তু ও আরেক যুবক।

পদ্মা সেতু টোলপ্লাজা পাড় হবার পর পেছন থেকে আসা একটি যাত্রীবাহী বাস তাদের মোটরসাইকেলটি ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে যায়। এ সময় মোটরসাইকেলের দুইআরোহী ছিটকে প্রথমে সড়কে ও পরে পাশের খাদে পড়ে যান। ঘটনাস্থলেই দুইজনেরই মৃত্যু হয়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে হাইওয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে। তবে, যাত্রীবাহী বাসটি শনাক্ত করার আগেই ঘটনাস্থল থেকে পালিয়ে যায় চালক। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহনের কথা জানিয়েছে পুলিশ।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.