× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

মানিক মিয়া অ্যাভিনিউয়ে গ্যাস বেলুন বিস্ফোরণে দগ্ধ ১১

ডেস্ক রিপোর্ট।

০৫ আগস্ট ২০২৫, ১৭:১৭ পিএম

ছবি: সংগৃহীত

রাজধানীর মানিক মিয়া এভিনিউ এলাকায় গ্যাস বেলুন বিস্ফোরণে ১১ জন দগ্ধ হয়েছেন। 

মঙ্গলবার (৫ আগস্ট) বিকেল সাড়ে তিনটার দিকে দগ্ধদের উদ্ধার করে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আনা হয়।

দগ্ধরা হলেন- গার্মেন্টস কর্মী হাবিবুল্লাহ হাবিব (২৩), মনসুর ইসলাম (৩৭), শিক্ষার্থী মিশু (২৩), আব্দুল্লাহ আল মিহাদ(১৭), মাহমুদুল হাসান, রাহাত (২০), পলাশ (২১), ইয়াসিন আরাফাত (২৫), বেল্লাল হোসেন (৪৫), গার্মেন্টস কর্মী শরিফুল ইসলাম (৩২) ও আসিফ হোসেন আকাশ (২১)।

এর আগে, মঙ্গলবার বেলা সোয়া দুইটার দিকে রাজধানীর মানিক মিয়া এভিনিউ এলাকায় জুলাই ঘোষণাপত্র মঞ্চের সামনে এ ঘটনা ঘটে।

দগ্ধ বিল্লাল হোসেন বলেন, গত বছর এই দিনে শেখ হাসিনা হেলিকপ্টারে পালিয়ে যায়। গ্যাস বেলুনটি হেলিকপ্টারের মত তৈরি করা হয়েছিল মঞ্চের সামনে। এ সময় গ্যাস বেলুন টানাটানিতে বিস্ফোরণে অন্তত ১০ জন দগ্ধ হয়।

জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান বলেন, দগ্ধদের অবস্থা গুরুতর নয়।

তাদেরকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.