× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ফেনী পানি উন্নয়ন বোর্ডে দুদকের অভিযান

‎শেখ আশিকুন্নবী সজীব,ফেনী প্রতিনিধি।

০৬ আগস্ট ২০২৫, ১৮:৪৭ পিএম

ছবিঃ সংগৃহীত।

‎‎দুর্নীতির অভিযোগ তদন্তে ফেনী পানি উন্নয়ন বোর্ডে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার (৬ আগস্ট) সংস্থার সহকারী পরিচালক আবদুল্লাহ আল নোমানের নেতৃত্বে এই অভিযান চালানো হয়।

‎জানা গেছে, সাম্প্রতিক বন্যায় ভেঙ্গে যাওয়া মুহুরী নদীর তীরবর্তী বাঁধের কাজে অনিয়ম দুর্নীতির অভিযোগে অভিযান চালায় দুদকের একটি টিম। বুধবার সকালে তারা পানি উন্নয়ন বোর্ডের কার্যালয়ে আসেন। বিভিন্ন কাগজপত্র ও নথি দেখেন। এরপর সরেজমিন পরিদর্শনের জন্য ফুলগাজী ও পরশুরামের বাঁধের ভাঙ্গা স্থান পরিদর্শন করেন।

‎দুদক জানায়, সরেজমিন পরিদর্শন ও বিস্তারিত তদন্তের পর ৪৮ ঘন্টার মধ্যে আনুষ্ঠানিকভাবে রিপোর্ট পেশ করবে দুদক। সংস্থার সহকারী পরিচালক আবদুল্লাহ আল নোমান এ তথ্য নিশ্চিত করেছেন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.