× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

সড়কে দাঁ[ড়িয়ে থাকা নির্মাণকাজের ভেকুতে ধাক্কা, প্রাণ গেল ২ জনের

কামরুল হাসান টিটু, রংপুর ব্যুরো

০৭ আগস্ট ২০২৫, ১৯:২১ পিএম

ছবিঃ সংগৃহীত।

রংপুরের পীরগঞ্জে বগুড়া-ঢাকা মহাসড়কে এক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৭ আগস্ট) দুপুরে উপজেলার মহাসড়কের বড়দরগাহ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন গাজীপুরের কালিয়াকৈর উপজেলার উলুসারা গ্রামের ইস্রাফিল শেখের ছেলে বায়েজিদ (২০) ও ঢাকার নবাবগঞ্জ থানার পাইকশা গ্রামের সোহেল ব্যাপারীর ছেলে মুশফিক (২২)।

প্রত্যক্ষদর্শীরা জানান, গাজীপুর থেকে পণ্যবাহী একটি কাভার্ডভ্যান রংপুরের দিকে যাচ্ছিল। বড়দরগাহ ওভারপাস পার হওয়ার সময় মহাসড়কের সংস্কারকাজে ব্যবহৃত মাটির কাটার একটি দাঁড়িয়ে থাকা ভেকুর সঙ্গে সজোরে ধাক্কা লাগে। এতে কাভার্ডভ্যানের সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলে কাভার্ডভ্যান চালক ও তার সহযোগী নিহত হন।

বড়দরগাহ হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক বলেন, দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। ক্ষতিগ্রস্ত কাভার্ডভ্যানটি পুলিশ হেফাজতে রয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.