× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

নালিতাবাড়ীতে ১১ বস্তা ভারতীয় মদসহ প্রাইভেটকার জব্দ

পুলক রায়,নালিতাবাড়ী,শেরপুর প্রিতিনিধি।

০৯ আগস্ট ২০২৫, ১৪:৫৮ পিএম

ছবিঃ সংগৃহীত।

শেরপুরের নালিতাবাড়ীতে চোরাই পথে আনা ১১ বস্তা ভারতীয় মদসহ একটি প্রাইভেটকার জব্দ করেছে থানা পুলিশ। জব্দকৃত মদের বাজারমূল্য আনুমানিক ৩৫ লাখ টাকা বলে জানিয়েছে পুলিশ।

ঘটনাটি ঘটেছে শুক্রবার (৮ আগস্ট) দিবাগত রাত সোয়া ১টার দিকে। পুলিশ জানায়, নিয়মিত রাত্রীকালীন টহলের অংশ হিসেবে ঢাকা-নালিতাবাড়ী মহাসড়কে নালিতাবাড়ী শহরের দিকে আসছিল পুলিশের পিকআপ। ঢাকা বাস স্টেশনের দক্ষিণ পাশে পৌঁছালে একটি ঢাকাগামী প্রাইভেটকার পুলিশের গাড়ি দেখে হঠাৎ থামিয়ে পাশের একটি বাড়ির সামনে রেখে দ্রুত পেছনের জলাভূমি পথে পালিয়ে যায় সংশ্লিষ্ট ব্যক্তিরা।

পরে পুলিশ প্রাইভেটকারটি তল্লাশি চালিয়ে পেছনের সিট ও বুট ডালায় রাখা ১১ বস্তা বিভিন্ন ব্র্যান্ডের ভারতীয় মদ উদ্ধার করে। এসব বস্তা খুলে মোট ২৯৭ বোতল ম্যাজিক মোমেন্ট, ইম্পেরিয়াল ব্লু, ম্যাকডুয়েলস ও রয়েল স্ট্যাগ ব্র্যান্ডের মদ পাওয়া যায়।

নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহেল রানা জানান, জব্দকৃত মদ ও প্রাইভেটকার থানায় রাখা হয়েছে এবং ঘটনাটির সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান চলছে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.