× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

নীলফামারীতে ভূমি অপরাধ ও প্রতিকার আইন ২০২৩ বাস্তবায়ন বিষয়ক দিনব্যাপী কর্মশালা

মো. সাইফুল ইসলাম, নীলফামারী প্রতিনিধি।

০৯ আগস্ট ২০২৫, ১৭:৩২ পিএম

ছবিঃ সংগৃহীত।

নীলফামারীতে “ভূমি অপরাধ ও প্রতিকার আইন ২০২৩” সঠিকভাবে বাস্তবায়ন এবং সংশ্লিষ্টদের আইনের বিষয়ে অবহিত করতে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৯আগস্ট) জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে এই কর্মশালার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিনিয়র জেলা ও দায়রা জজ মো. আবুল মনসুর মিঞা। জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান এর সভাপতিত্বে কর্মশালায় আইন ও বিধিমালা উপস্থাপন করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আব্দুস সামাদ শিকদার।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. এনামুল হক বসুনীয়া, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. মোশাররফ হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সাইদুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার ফারুক আহমেদ, এবং জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট আল ফারুক আব্দুল লতিফ।

কর্মশালায় বক্তারা ভূমি অপরাধ প্রতিরোধে সংশ্লিষ্ট সব দপ্তরের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, নতুন আইন বাস্তবায়নের মাধ্যমে ভূমি জবরদখল, প্রতারণা, জাল দলিল তৈরি, সীমানা বিরোধসহ বিভিন্ন ভূমি-সংক্রান্ত অপরাধ প্রতিরোধ করা সম্ভব হবে।

দিনব্যাপী এ কর্মশালায় জেলার সব উপজেলা নির্বাহী কর্মকর্তা, সহকারী কমিশনার (ভূমি), ইউনিয়ন ভূমি কর্মকর্তা, সার্ভেয়ার, আইনজীবী, গণমাধ্যম কর্মীসহ প্রায় ৬০ জন অংশ নেন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.