বান্দরবান নাইক্ষ্যংছড়ির সীমান্তবর্তী এলাকায় সশস্ত্র সংগঠন আরসা ও স্বাধীনকামী সংগঠন আরাকান আর্মি মাঝে ব্যাপক গোলাগুলি হয়েছে।
আজ সোমবার সকালে ঘুমধুম সীমান্তবর্তী ৩৪ ও ৩৫ নং পিলারে এলাকায় দুই দলের এই গোলাগুলি বিনিময় ঘটে।
সীমান্তবাসী ও স্থানীয় গনোমাধ্যমকর্মীরা জানিয়েছে, ভোর সকালে বাংলাদেশ সীমান্তে ঘেষা ওপারে শুরুতেই কয়েকটি গুলি শব্দ শুনতে পায়। মুলত আরাকান আর্মিরা তাদের অবস্থান জানান দিতে প্রতিনিয়ত গুলি করে থাকে। কিছুক্ষণ পর আরো গোলাগুলি শব্দ বাড়তে থাকে। ঘুমধুম সীমান্তবর্তী কাটা তারের ঘেষা ৩৪ ও ৩৫ নাম্বার পিলারে এলাকায় আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি ও আরাকান আর্মি দুই দলের মাঝে গোলাগুলি শুরু হয়। তবে হতাহতের খবর নিশ্চিত হওয়া যায়নি।
তুমব্রু সীমান্তবাসী ফরিদুল আলন বলেন, সকালে তুমব্রু সীমান্তে ৩৪ ও ৩৫ পিলারে এলাকায় আরাসা ও আরাকান আর্মি মাঝে গোলাগুলি হয়েছে। সীমান্তে যারা বসবাস করছে তারা আতঙ্কে মধ্যে রয়েছে।
নাইক্ষ্যংছড়ি উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ মাজহারুল ইসলাম বলেন, তুমব্রুর সীমান্তে গোলাগুলি হয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন। সীমান্তবর্তী এলাকায় বিজিবি সদস্যরা কঠোর অবস্থানে রয়েছে বলে জানান তিনি।