× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

রাস্তার দুর্ভোগের কারণে ৩ শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হওয়ার উপক্রম

মো. রফিকুল ইসলাম,ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি ।

১১ আগস্ট ২০২৫, ১৫:২৮ পিএম

ছবিঃ সংগৃহীত।

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় পানি-কাদা রাস্তায় চলাচলের অনুপযোগী হওয়ায় ৩ টি শিক্ষা প্রতিষ্ঠানসহ মসজিদ কবরস্থান এ শিক্ষার্থী, নামাজে মসজিদের মুসল্লী ও গ্রামের একমাত্র কবরস্থানে লাশ দাফনের জন্য তিন কিলোমিটার রাস্তা অনুপযোগী হয়ে পড়েছে। 

১০ আগস্ট (রবিবার) দুপুরে পানি কর্দমাক্ত জরাজীর্ণ সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেছে শিক্ষার্থীরা। এদিকে শিক্ষার্থীদের কর্মসূচিতে যোগ দিয়েছেন গ্রামবাসীও। এ ৩ শিক্ষা প্রতিষ্ঠানে প্রায় সহস্রা দিক শিক্ষার্থীর লেখাপড়া করে। সে সময় মানববন্ধন ও অবস্থান কর্মসূচিতে অংশগ্রহণকারীরা অবিলম্বে পানি কাদাযুক্ত কাঁচা সড়কটি সংস্কার করে পাকাকরণের মাধ্যমে যানবাহন চলাচলের উপযোগী করে তুলার আহ্বান জানান।

সরোজমিনে দেখা যায়, উপজেলার আলগী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে একই স্থানে বড়দিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, বড়দিয়া দাখিল মাদ্রাসা, রড়দিয়া কাওমি মাদ্রাসা ও এতিমখানার পাসে মসজিদ এবং তার পার্শ্ববর্তী স্থানে গ্রামের একমাত্র কবরস্থান অবস্থিত। 

স্থানীয় প্রধান রাস্তার টাকুর মোড় থেকে কাজী বাড়ির চার রাস্তার মোড় হয়ে বড়দিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, বড়দিয়া আলিয়া মাদরাসা এবং থেকে উত্তরপাড় ইদগাহ মাঠ হয়ে উত্তর পাড়া বাবু মাাস্টারের বাড়ি পর্যন্ত বেহাল দশা রাস্তাটির। যা সমান্য বৃষ্টিতে কাঁদা পানি হয়ে যাতায়াতে অযোগ্য হয়ে পড়েছে। 

হোরিরহাট বাজার কমিটির সভাপতি মো. মোস্তফা মাতুব্বরে সার্বিক তত্ত্বাবধানে মানববন্ধনে বক্তব্য রাখেন বড়দিয়া দাখিল মাদ্রাসাার ভারপ্রাপ্ত সুপার এ বি এম মহিউদ্দিন, মাদরাসার শিক্ষার্থী নুসরাত জাহান, মেরিনা আক্তার সভাপতি মো. মোস্তফা মাতুব্বর সহ শিক্ষক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। 

এ সময় শিক্ষার্থীরা জানায়, প্রচণ্ড বৃষ্টির ফলে কাঁচা সড়কটির বিভিন্ন জায়গায় বড় বড় গর্তের সৃষ্টি হয়ে কাদাপানি জমে গেছে। ফলে প্রতিদিন পানি-কাঁদা পাড়ি দিয়ে বিদ্যালয়ে যেতে হচ্ছে। এতে যাতায়াতে প্রচন্ড কষ্ট পোহাতে হয় আবার অনেক শিক্ষার্থী এ কষ্ট সইতে না পেরে স্কুলে আসা বন্ধ করে দিয়েছে। এই রাস্তা যদি দ্রুত সংস্কার করা না হয় তাহলে আমাদেরও আস্তে আস্তে স্কুলে আসা বন্ধ হয়ে যাবে। 

এলাকাবাসী জানায়, বিগত দিনে সরকারের জনপ্রতিনিধি এসে বিভিন্ন সময়ে পাকা রাস্তা করে দেবে বলে প্রতিশ্রুতি দিযেছে কিন্তু তা বাস্তবায়ন হয়নি। ফলে প্রতিদিনই রাস্তাটিতে ছোট-বড় দুর্ঘটনা ঘটছে। পাঁচ গ্রামের জনসাধারণ এ রাস্তার উপর নির্ভরশীল। এছাড়া বৃদ্ধ ও গর্ভবতী নারীদের চিকিৎসা সেবা কেন্দ্রে যাতায়াতে চরম ভোগান্তির শিকার হতে হয় প্রতিনিয়ত। আমরা অবিলম্বে রাস্তাটি সংস্কারের আবেদন জানাচ্ছি।

এ বিষয়ে ভাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা দৈনিক 'সংবাদ সারাবেলা'কে বলেন উপজেলার আলগি ইউনিয়নের ৫ নং বড়দিয়া সাধারণ মানুষের কাছ থেকে রাস্তা সংস্কারের জন্য একটি আবেদন পেয়েছি। আপনারা জানেন প্রতি বছর অতি বর্ষণের ফলে সারাদেশে রাস্তা ক্ষতিগ্রস্ত হয় এই রাস্তা ও তার ব্যতিক্রম নয় তাই চলতি অর্থ বছরে টিআর,কাবিখা সহ সরকারের উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের যে অর্থ বরাদ্দ থাকে সেই অর্থ দিয়ে অতি দ্রুত শিক্ষার্থী সহ অত্র এলাকার মানুষের চলাচলের উপযোগী করে রাস্তাটি সংস্কার উন্নতি করা হবে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.