× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

বুড়িমারী স্থলবন্দরে সড়ক সংস্কার দাবিতে মানববন্ধন

মিজানুর রহমান মিজান,লালমনিরহাট প্রতিনিধি।

১১ আগস্ট ২০২৫, ১৫:৩২ পিএম । আপডেটঃ ১১ আগস্ট ২০২৫, ১৭:৩৫ পিএম

ছবিঃ সংবাদ সারাবেলা।

লালমনিরহাটের বুড়িমারী স্থলবন্দর এলাকার বাঁশকল থেকে মেডিকেল পর্যন্ত  খানাখন্দে ভরা সড়কটি সংস্কার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকালে এতে একাধিক প্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক, আমদানি-রপ্তানিকারকসহ এলাকার লোকজন মানববন্ধনে অংশ নেন।

স্থানীয়রা অভিযোগ করেন, দীর্ঘ ১৫ বছর ধরে অজ্ঞাত কারণে সড়কটি সংস্কার না হওয়ায় নিয়মিত দূর্ঘটনা ঘটছে। পাশাপাশি স্থলবন্দরে আমদানি-রপ্তানিতেও এর বিরূপ প্রভাব পড়ছে। মানবন্ধন চলাকালে পাটগ্রাম-বুড়িমারী স্থলবন্দর মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে পড়ে।

 পরে পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা, উত্তম কুমার দাশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে দ্রুত সড়ক সংস্কারের আশ্বাস দিলে  ঘন্টাখানেক  পর যান চলাচল স্বাভাবিক হয়।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.