× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

দুমকিতে ছাত্রলীগের সাবেক সভাপতি গ্রেফতার

দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি।

১১ আগস্ট ২০২৫, ১৬:১৬ পিএম

ছবিঃ সংগৃহীত।

পটুয়াখালী) প্রতিনিধিঃপটুয়াখালীর দুমকিতে অপারেশন ডেবিল হান্ট এ উপজেলা ছাত্রলীগ সাবেক সভাপতি মোঃ শফিকুল ইসলাম খান (৩৮)কে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার রাতে দুমকি থানা পুলিশ তাকে গ্রেফতার করে।

মোঃ শফিকুল ইসলাম উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের মৃত হাবিবুর রহমান খানের ছেলে এবং সাবেক দুমকি উপজেলা ছাত্রলীগের সভাপতি। তাকে গত ২৭ জুন ২০২৫ ইং তারিখের দুমকি থানার মামলা নং ১০ এ ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ১৫(৩) ধারায় গ্রেফতার করা হয়েছে।

দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জাকির হোসেন জানান, অপারেশন ডেবিলহান্ট অভিযানে তাকে গ্রেফতার করা হয়েছে এবং আদালতে সোপর্দ করা হবে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.