× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

আইনজীবী হত্যা মামলায় এমপি বাহার ও তার মেয়েসহ ৩৫ জনের বিরুদ্ধে চার্জশিট

কামরুল হাসান, কুমিল্লা প্রতিনিধি।

১১ আগস্ট ২০২৫, ১৭:০০ পিএম

ছবিঃ সংগৃহীত।

কুমিল্লায় আইনজীবী আবুল কালাম আজাদ হত্যা মামলায় সাবেক সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দীন বাহার ও তার মেয়ে কুমিল্লা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র তাহসীন বাহার সূচনাসহ ৩৫ জনের বিরুদ্ধে অভিযোগপত্র (চার্জশিট) জমা দেওয়া হয়েছে।

কুমিল্লার চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে রবিবার দুপুরে মামলার তদন্ত কর্মকর্তা ও কুমিল্লা কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মহিনুল ইসলাম এ চার্জশিট জমা দেন।

সিসা কারখানায় অভিযান, ৬ জনের কারাদণ্ড পুলিশ জানায়, গত বছরের ৫ আগস্ট শেখ হাসিনার দেশত্যাগের পর বিকেলে নগরীর মোগলটুলি এলাকায় বিজয় মিছিলে আকস্মিক গুলিবর্ষণে আইনজীবী আবুল কালাম আজাদ গুরুতর আহত হন। আহত অবস্থায় তাকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হলে ১৬ আগস্ট চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।

নিহত আবুল কালাম আজাদ কুমিল্লা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের যুগ্ম সম্পাদক ছিলেন। তার বাসা কুমিল্লা নগরীর রাণীর দিঘির দক্ষিণপাড়। তার গ্রামের বাড়ি চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায়,ঘটনার পর নিহত আইনজীবীর সহকর্মী আইনজীবী মোস্তফা জামান জসিম বাদী হয়ে পাঁচ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ২৫ জনকে আসামি করে কুমিল্লার কোতোয়ালি থানায় মামলা করেন।দীর্ঘ তদন্ত শেষে পুলিশ হত্যাকাণ্ডে সরাসরি ও পরোক্ষভাবে জড়িত থাকার অভিযোগে সাবেক সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দীন বাহার, তার মেয়ে তাহসীন বাহার সূচনা এবং আরও ৩৩ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেছে।ওসি মহিনুল ইসলাম বলেন, সঠিক তদন্তে যাদের নাম ওঠে এসেছে তাদের বিরুদ্ধেই অভিযোগপত্র জমা দেওয়া হয়েছে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.