× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

রাজধানীর মৌচাকে পার্কিংয়ে রাখা প্রাইভেটকার থেকে দুটি মরদেহ উদ্ধার

ডেস্ক রিপোর্ট।

১১ আগস্ট ২০২৫, ১৭:০৯ পিএম

ছবি: সংগৃহীত

রাজধানীর মৌচাক মোড়ে অবস্থিত ডা. সিরাজুল ইসলাম মেডিকেলের পার্কিং থেকে দুটি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার দুপুরে পার্কিংয়ে রাখা প্রাইভেটকারের ভেতর থেকে তাদের লাশ উদ্ধার করা হয়। তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় জানা যায়নি। তবে দুজনই পুরুষ, আনুমানিক বয়স ৩৫-৪০ বছর।

সোমবার (১১ আগস্ট) দুপুরে হাসপাতাল কর্তৃপক্ষের দেওয়া সংবাদের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থল থেকে দুজনের মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ দুটি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাস্থলে থানা পুলিশের পাশাপাশি পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ক্রাইম সিনও কাজ করছে।

রমনা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আনোয়ার বলেন, প্রাথমিকভাবে জানা যায়, রোববার (১০ আগস্ট) সকালে সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের বেজমেন্টের পার্কিংয়ে একটি প্রাইভেকার রাখা হয়। পরে সেটি আর না নেওয়ার আজ সোমবার হাসপাতালে কর্তৃপক্ষ গাড়ির ভেতরে মরদেহ দেখতে পেয়ে পুলিশেকে খবর দেন।

তিনি আরও বলেন, সোমবার দুপুর ১২টার দিকে ওই প্রাইভেটকারের ভেতর থেকে দুই পুরুষের মরদেহ উদ্ধার করেছি। তাদের শরীরের বেশ কিছু অংশ পঁচে গেছে। 

ঢাকার রমনা থানার ওসি গোলাম ফারুক লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, নিহতদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। লাশ দুটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করেছে সিআইডি।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.