× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

সুনামগঞ্জে সম্পন্ন হলো টিআরসি নিয়োগ পরীক্ষার দ্বিতীয় দিনের কার্যক্রম

আফতাব উদ্দীন সুনামগঞ্জ প্রতিনিধি।

১১ আগস্ট ২০২৫, ১৮:২১ পিএম

ছবিঃ সংগৃহীত।

সুনামগঞ্জে বাংলাদেশ পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) নিয়োগ পরীক্ষার দ্বিতীয় দিনের কার্যক্রম আজ সোমবার (১১ আগস্ট) সফল ও সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে।

সকালে জেলা পুলিশ লাইন্সে শুরু হওয়া এ দিনের কার্যক্রমে প্রথম দিন উত্তীর্ণ ৬৭২ জন প্রার্থীর মধ্যে উপস্থিত ছিলেন ৬৬০ জন। শারীরিক সক্ষমতা যাচাইয়ের অংশ হিসেবে প্রার্থীদের ২০০ মিটার দৌড়, লং জাম্প, হাই জাম্প ও পুশ-আপ পরীক্ষায় অংশ নিতে হয়। আজকের শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন ৫০৮ জন প্রার্থী, যার মধ্যে পুরুষ ৪৮০ জন ও নারী ২৮ জন।

নিয়োগ কার্যক্রমের নেতৃত্ব দেন জেলা পুলিশ সুপার ও নিয়োগ বোর্ডের সভাপতি তোফায়েল আহাম্মেদ। তার দক্ষ দিকনির্দেশনায় এবং নিয়োগ বোর্ডের সার্বিক তত্ত্বাবধানে সারাদিনের কার্যক্রম নির্বিঘ্নে সম্পন্ন হয়।

উক্ত কার্যক্রমে উপস্থিত ছিলেন পুলিশ সুপার (এআইজি, হেলথ ওয়েলফেয়ার অ্যান্ড পেনশন, পুলিশ হেডকোয়ার্টার্স ঢাকা) এ. এন. এম মারুফ আব্দুল্লাহ, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) রাকিবুল হাসান রাসেল, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) তাপস রঞ্জন ঘোষ, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) জাকির হোসাইন, অতিরিক্ত পুলিশ সুপার (এলআইসি, পুলিশ হেডকোয়ার্টার্স ঢাকা) সুমন আহমেদ শাওন, অতিরিক্ত পুলিশ সুপার (হবিগঞ্জ সদর সার্কেল) শহিদুল হক মুন্সি, অতিরিক্ত পুলিশ সুপার (গোলাপগঞ্জ সার্কেল, সিলেট জেলা) মো. শাহ আলম এবং শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার পিয়াস সরকারসহ সুনামগঞ্জ সিভিল সার্জন মনোনীত মেডিকেল অফিসার ডা. শতাব্দী ভট্টাচার্য্য ও ডা. রাজেশ সিংহ মিথুন।

পরীক্ষা শেষে পুলিশ সুপার উত্তীর্ণ প্রার্থীদের আগামী দিনের পরীক্ষার প্রস্তুতি ও করণীয় সম্পর্কে গুরুত্বপূর্ণ নির্দেশনা দেন। এ সময় তিনি আর্থিক লেনদেন, দালালচক্র বা তদবিরের মতো অনৈতিক কর্মকাণ্ড থেকে দূরে থাকার জন্য আবারও আহ্বান জানান এবং সতর্ক করে বলেন, এ ধরনের কর্মকাণ্ডে জড়িত কেউ কোনো অবস্থাতেই নিয়োগ পাবেন না। মাঠপর্যায়ের পরবর্তী ধাপের পরীক্ষা আগামীকাল (১২ আগস্ট) সকাল ৮টায় জেলা পুলিশ লাইন্সে শুরু হবে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.