× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

সিংড়ায় অগ্নিকাণ্ড ২০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি

সিংড়া ( নাটোর) প্রতিনিধি।

১৩ আগস্ট ২০২৫, ১৪:২৯ পিএম

ছবিঃ সংগৃহীত।

নাটোরের সিংড়ায় পুন্ডরী গ্রামে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় ২০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। বুধবার রাত ১ টার দিকে  কলম কুমারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শফিকুল ইসলামের বাড়িতে এই ঘটনা ঘটে। তবে কিভাবে আগুনের সুত্রপাত তা কেউ বলতে পারছে না। 

স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার  আনুমানিক রাত ১ টার দিকে শফিকুল ইসলামের বাড়িতে আগুন লাগে। মুহূর্তেই আগুন পুরো বাড়িতে ছড়িয়ে পড়ে এবং ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। এতে বাড়ির আসবাবপত্র, নগদ টাকা, কাপড় সহ মালামাল পুড়ে যায়। 

খবর পেয়ে গ্রামবাসী এবং ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছায়। প্রায় এক ঘণ্টার সম্মিলিত প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।

আগুনের সূত্রপাত সম্পর্কে এখনও নিশ্চিতভাবে কিছু জানা যায়নি। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গ্যাসের সিলিন্ডার থেকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হতে পারে। ঘটনার পর থেকে ক্ষতিগ্রস্ত পরিবারটি মানবেতর জীবন যাপন করছে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.