× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ইয়াবাসহ চার মাদক ব্যবসায়ী গ্রেফতার

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি

১৬ আগস্ট ২০২৫, ১৬:৫৬ পিএম

ছবি:সংগৃহীত।

ময়মনসিংহের ভালুকায় পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ চার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। গত শুক্রবার সন্ধ্যায় উপজেলার জামিরদিয়া এলাকায় এ অভিযান পরিচালনা করে ভালুকা মডেল থানা পুলিশ।

থানা সূত্রে জানা যায়, অভিযানের সময় আসামিদের কাছ থেকে ৪৩ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। যার আনুমানিক বাজারমূল্য প্রায় ১২ হাজার ৯০০ টাকা।

গ্রেফতারকৃতরা হলেন- মো. নাবিল হোসেন নবীর ছেলে মোঃ আলী হোসেন ওরফে নাজমুল (২৫), গাজীপুর জেলার শ্রীপুরের উদয়খালী এলাকার মো. মফিজ উদ্দিনের ছেলে মো. রফিকুল ইসলাম (২৭), ডুমবারিরচালা এলাকার মো. রফিকুল ইসলামের ছেলে মো. নাঈম খান (২৫), জামিরদিয়া এলাকার মো. আবুল হোসেনের ছেলে মো. সজিব মিয়া (২৬)।

এ ঘটনায় ভালুকা মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক)/৪১ ধারায় মামলা (নং-২৯, তারিখ: ১৬/০৮/২০২৫) দায়ের করা হয়েছে। শনিবার দুপুরে গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।

ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির বলেন, জামিরদিয়া এলাকায় অভিযান চালিয়ে চার মাদক ব্যবসায়ীকে আটক করে জেল-হাজতে পাঠানো হয়েছে। মাদকের বিরুদ্ধে আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.