× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

এক হাজতির মৃত্যু

আরিফ খন্দকার, কুষ্টিয়া

১৮ আগস্ট ২০২৫, ১৪:৩৫ পিএম

ছবি:সংগৃহীত।

কুষ্টিয়ায় কারাগারে শফিকুল ইসলাম (৫৫) নামের এক হাজতির মৃত্যু হয়েছে।  রোববার বিকেলে হঠাৎ বুকে ব্যথা অনুভব করলে তাকে দ্রুত কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করানো হয়। চিকিৎসাধীন অবস্থায় রাতে তার মৃত্যু হয়।

কারা কর্তৃপক্ষ জানায়, গত ৯ আগস্ট মাদক মামলায় গ্রেপ্তারের পর থেকে শফিকুল হাজতি হিসেবে কুষ্টিয়া কারাগারে ছিলেন। তিনি খোকসা উপজেলার বামনপাড়া এলাকার ওহেদ শেখের ছেলে।

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক অফিসার (আরএমও) ডা.হোসেন ইমাম বলেন, শফিকুল ইসলাম কার্ডিয়াক অ্যারেস্টে মারা গেছেন। কারাগারে উন্নত চিকিৎসা না থাকায় হাসপাতালে আনার পরও তাঁকে বাঁচানো সম্ভব হয়নি।

জেল সুপার মোহাম্মদ আবদুর রহিম জানান, শফিকুল মাদকাসক্ত ছিলেন এবং এক হাজার ইয়াবাসহ পুলিশ তাঁকে আটক করেছিল। মরদেহ ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.