× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

রামগড়ে মা ও মেয়েকে গলা কেটে হত্যা

মো. মাসুদ রানা, রামগড় (খাগড়াছড়ি)

২১ আগস্ট ২০২৫, ২০:২৮ পিএম

ছবি: সংবাদ সারাবেলা।

খাগড়াছড়ির রামগড় পৌরসভার পূর্ব বাগান টিলা এলাকায় নিজ বাড়ির বিচানা থেকে মা ও মেয়ের গলা কাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (২০ আগস্ট) গভির রাতের কোন এক সময়ে রামগড় পৌরসভার পূর্ব বাগানটিলা এলাকায় এই ঘটনা ঘটে। ঘটনার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।

নিহতরা হলেন, আমেনা খাতুন (৯৫) স্বামী মীর হোসেন ও তাদের মেয়ে রাহেনা আক্তার (৪৫) স্বামী প্রবাসী মোস্তফা। 

নিহতের খবর পেয়ে এলাকায় ছুটে যান, উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী শামীম।

রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মঈন উদ্দিন বলেন, গতকাল রাতে এই ঘটনা ঘটেছে। ঘটনার সময় বাড়িতে মা ও মেয়ে ছিল। আজ বৃহস্পতিবার দুপুরে তাদের মরদেহ উদ্ধার করা হয়। হত্যার কারণ উদঘাটনে পুলিশের বিশেষ ইউনিট কাজ করছে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.