× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

শ্রীনগরে হাঁসাড়া ইউনিয়ন বিএনপির কর্মী সভা অনুষ্ঠিত

মো. ফয়সাল হোসেন, শ্রীনগর

২৩ আগস্ট ২০২৫, ১২:৩৩ পিএম

ছবি: সংবাদ সারাবেলা।

মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার হাঁসাড়া ইউনিয়ন বিএনপির কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। 

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের ও আগামী জাতীয় সংসদ নির্বাচন কে কেন্দ্র করে সাংগঠনিক শক্তি বৃদ্ধির লক্ষ্যে এ কর্মী সভা অনুষ্ঠিত হয়।

শুক্রবার (২২ আগষ্ট) সকাল সাড়ে ১০ টার সময় হাঁসাড়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে  হাঁসাড়া ইউনিয়নের ৫নং ওয়ার্ড মাদ্রাসাপাড়ায় এই সভা অনুষ্ঠিত হয়। 

হাঁসাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ আব্দুল রশিদ এর সভাপতিত্বে, সাধারণ সম্পাদক সম্পাদক আব্দুল আল মামুনের

সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির ১নং সদস্য ও মুন্সীগঞ্জ-১ আসনের সাংগঠনিক দায়িত্বপ্রাপ্ত নেতা, সিরাজদিখান উপজেলা বিএনপির সভাপতি শেখ মোঃ আব্দুল্লাহ। 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য, শ্রীনগর উপজেলা বিএনপির সভাপতি মোঃ শহীদুল ইসলাম মৃধা, শ্রীনগর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ফারুক মোড়ল, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মামুন,  সাবেক সাধারণ সম্পাদক আবুল কালাম কানন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রজিন খানসহ হাঁসাড়া ইউনিয়ন বিএনপির বিভিন্ন ওয়ার্ড এর সভাপতি,  সাধারণ সম্পাদক সহ অংগসংগঠনের নেতৃবৃন্দ।

 এ সময় শেখ মোঃ আব্দুল্লাহ  বলেন, বিএনপির সাথে জরিত থেকে কোনো রকম চাঁদাবাজী, দখলদারিত্ব, অন্যায় কাজের সাথে জড়িত হওয়া যাবে না। যারাই জড়িত হবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে। জনগণের ভোটেই বিএনপি ক্ষমতায় যাবে, বিএনপি জনগণেরই দল।


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.