× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

নলছিটিতে ৫ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

মো. মোস্তা‌ফিজুর রহমান রিপন, নলছিটি (ঝালকাঠি) প্রতিনিধি।

২৩ আগস্ট ২০২৫, ১৭:৪৪ পিএম

ঝালকাঠির নলছিটিতে ৫ (পাঁচ) বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি মাসুম কারিকরকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (২২ আগস্ট) রাতে ঝালকাঠি শহরের কলেজগেট এলাকায় মাসুমের ভাড়া বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার মাসুম নলছিটি উপজেলার ভবানীপুর গ্রামের আব্দুল মন্নান কারিকরের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, বানারীপাড়া থানার একটি (জি আর) মামলায় মাসুম ৫ (পাঁচ) বছরের সাজাপ্রাপ্ত গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি। এছাড়াও তার বিরুদ্ধে আরও দুইটি গ্রেফতারি পরোয়ানা রয়েছে। 

নলছিটি থানার ওসি মো. আব্দুস সালাম এ তথ্য নিশ্চিত করে জানান, গ্রেফতার আসামি মাসুমকে ঝালকাঠি আদালতে পাঠানো হয়েছে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.