× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ফেনী লিও ক্লাবের আয়োজনে লিও ডে পালিত

শেখ আশিকুন্নবী সজীব, ফেনী

২৪ আগস্ট ২০২৫, ১৫:৫৯ পিএম

ছবি: সংবাদ সারাবেলা।

বাংলাদেশ লিও ডে উপলক্ষে ফেনী লিও ক্লাবের উদ্যোগে শনিবার (২৩ আগস্ট) লায়ন্স ক্লাব অব ফেনীর কার্যালয়ে পবিত্র কুরআন শরীফ খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

পবিত্র কুরআন শরীফ খতমে ১০ জন হাফেজ ৩০ পারা কুরআন পাঠ করেন।খতম শেষে দোয়া মাহফিলে দেশের শান্তি-সমৃদ্ধি, সুস্বাস্থ্য, মুসলিম উম্মাহর কল্যাণ এবং ফেনী লিও ক্লাবের অগ্রগতি ও সফলতার জন্য বিশেষ মোনাজাত করা হয়। 

ফেনী লিও ক্লাবের প্রেসিডেন্ট লিও মোহাম্মদ সবুজের সভাপতিত্বে ও সেক্রেটারি লিও খায়রুজ জামানের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো: আরিফুল ইসলাম সিদ্দিকী। 

প্রধান অতিথির বক্তব্যে তিনি লিও ক্লাবের কর্মকাণ্ডের ধারাবাহিক উন্নতি এবং যুবসমাজকে মানবসেবায় সম্পৃক্ত করার ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, “লিও ক্লাব শুধু সামাজিক সংগঠন নয়, এটি তরুণদের নৈতিক ও মানবিক মূল্যবোধে গড়ে তুলছে, যা জাতীয় উন্নয়নের জন্য ইতিবাচক ভূমিকা রাখবে।এছাড়াও তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার পাশাপাশি বিতর্ক করতেন, লিও ক্লাবের প্রতি আগ্রহ ছিলো তবে যেতে পারেন নাই আজ এসে উচ্ছ্বসিত।  

এতে উপস্থিত ছিলেন ফেনীর লায়ন ইজমের সূর্য সন্তান,লায়ন জেলার চীফ এডভাইজর টু ডিজি লায়ন রুহুল আমিন ভুইয়া,ফেনী লিও ক্লাবের উপদেষ্টা লায়ন একেএম রফিকুল হক নিপু, লায়ন্স ক্লাব ফেনীর প্রেসিডেন্ট লায়ন জাফর উল্লাহ, লায়ন্স ক্লাব ফেনীর সদ্য প্রাক্তন সভাপতি লায়ন শহিদুল আলম ভূইয়া, বাংলাদেশ ল-ইয়ার্স কাউন্সিল ফেনীর জেলার সেক্রেটারি এডভোকেট আমিনুল হক ভুট্টু, ফেনী ইউনিভার্সিটির ব্যবসা অনুষদের চেয়ারম্যান কাজী মনিরুল আলম, ফেনী লিও ক্লাবের প্রাক্তন সভাপতি মুরাদ হাসনাত রাফি, ফেনী ইউনিভার্সিটি ল স্টুডেন্ট ফোরামের জিএস কাজী সৈকত হোসেন সজিব, ফেনী লিও ক্লাবের ভাইস প্রেসিডেন্ট লিও মিথিলা রুম্মান, লিও ওমর ফারুক প্রমুখ। এতে প্রোগ্রাম চেয়ারম্যান ছিলেন লিও আতাউল্ল্যাহ মাছুম।

উল্লেখ যে, ৫২ বছর পূর্বে মানব সেবায় অনুপ্রাণিত হয়ে প্রথম বাংলা চলচিত্র “মুখ ও মূখোশ” এর সফল নির্মাতা ও প্রাক্তন লায়ন্স জেলা গভর্নর মরহুম লায়ন আব্দুল জাব্বার খাঁনের ঐকান্তিক প্রচেষ্টায় বাংলাদেশে ১৯৭৩ সালের ২৩ আগস্ট আন্তর্জাতিক যুব সেবা সংগঠন “লিও ক্লাব” আত্মপ্রকাশ করে।সেজন্য ২৩ আগস্ট  “বাংলাদেশ লিও দিবস” হিসেবে স্বীকৃত।


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.