× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

কুড়িগ্রামে স্থানীয় উদ্ভাবন ও অভিযোজন মেলা অনুষ্ঠিত

সাইফুর রহমান শামীম, কুড়িগ্রাম

২৪ আগস্ট ২০২৫, ১৭:২৯ পিএম

ছবি: সংগৃহীত।

চর জাগে, দেশ বাঁচে এই স্লোগানে কুড়িগ্রামে দুই দিনব্যাপী স্থানীয় উদ্ভাবন ও অভিযোজন শীর্ষক মেলা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৪ আগস্ট) বেলা ১১টায় কুড়িগ্রাম শহরের খলিলগঞ্জে অভিনন্দন কনভেনশন সেন্টারে দুদিনব্যাপী মেলার উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বি.এম  কুদরত-ই-খুদা।

মেলাটি মানুষের জন্য ফাউন্ডেশনের কারিগরি সহায়তায় ও মহিদেব যুব সমাজ কল্যান সমিতি, সিআরইএ প্রকল্প, কুড়িগ্রাম সদরের আয়োজনে মেলায় পনেরোটি বিভিন্ন পরিবেশবাদী সংগঠন  ষ্টল দিয়ে অংশগ্রহণ করে।

মেলায় অভিযোজন এক্সপো ও উদ্ভাবন ক্ষমতায়ন, জলবায়ু সহনশীলতা শীর্ষক আলোচনাসভায় প্রথম আলোর সিনিয়র সাংবাদিক সফি খানের সভাপতিত্বে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বি.এম  কুদরত-ই-খুদা, সাবেক সিভিল সার্জন ডাঃ আমিনুল ইসলাম, যাত্রাপুর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল গফুর,মহিদেব যুব সমাজ কল্যাণ সমিতির সিআরইএ প্রকল্প সম্বন্বয়কারী লুৎফর রহমান প্রমুখ।

উল্লেখ্য, মানুষের জন্য ফাউন্ডেশনের কারিগরি সহায়তায় ও মহিদেব যুব সমাজ কল্যান সমিতি, সিআরইএ প্রকল্পের মাধ্যমে কুড়িগ্রাম সদরের  যাত্রাপুর ও পাঁচগাছি ইউনিয়নে কমিউনিটি ভিত্তিক জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমাতায়নের লক্ষ্যে ২০২৩ সাল থেকে কাজ করে আসছে।

এসময় বি.এম কুদরত-ই খুদা জানান আজকের এ আয়োজন বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে মানুষের জন্য গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করবে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.