× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

চাঁদপুরে ১ ইলিশ সাড়ে ৯ হাজারে বিক্রি

এম আই দিদার, চাঁদপুর

২৪ আগস্ট ২০২৫, ১৯:০২ পিএম

ছবি: সংবাদ সারাবেলা।

চাঁদপুর মাছঘাটে (বড় স্টেশন) একটি ইলিশ মাছ বিক্রি হয়েছে ৯ হাজার ৫শ’ ৫০ টাকা।  ২ কেজি ওজনের এ  ইলিশটি, শনিবার দুপুরে মাছঘাটের মাছ ব্যবসায়ী সম্রাট বেপারীর কাছ থেকে, নিলামের মাধ্যমে সর্বোচ্চ দরদাতা হিসেবে কিনে নেন এক ক্রেতা। 

এর আগে গত শনিবার লক্ষীপুর থেকে, চাঁদপুর মাছঘাটের মাছ ব্যবসায়ী সম্রাট বেপারীর আড়ৎতে ইলিশটি নিয়ে আডা হয়। 

ইলিশটি উচ্চদামে বিক্রি হওয়ায় স্থানীয়দের মাঝে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়।

মাছ ঘাটে স্থানীয় কয়েকজন মৎস্য ব্যবসায়ী জানান, নিলামে তুলতেই বড়ো আকারের এই ইলিশ ক্রেতাদের দৃষ্টি কেড়ে নেয়। ধীরে ধীরে নিলামে দাম বাড়তে থাকে। অবশেষে, কেজি প্রতি ৪ হাজার, ৭শ’ ৭৫ টাকা দরে , ৯ হাজার ৫শ’ ৫০ টাকায় মাছটি বিক্রি হয়।

মাছ ব্যবসায়ী সম্রাট বেপারী জানান, লক্ষ্মীপুরের বাড়তির খাল এলাকা থেকে গোফরান বেপারী চাঁদপুর আড়তে এই মাছটি পাঠিয়েছেন। এতো বড়ো ওজনের ইলিশ ঘাটে সচরাচর আসে না। 

সাম্প্রতিক বছর গুলোতে বড়ো সাইজের ইলিশের খুব কম দেখা মেলে। এ কারণে বাজারে বড়ো সাইজের মাছ আসলেই দাম কয়েক গুণ বেড়ে যায়।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.