মিয়ানমার অভ্যান্তরে মেদাই এলাকায় স্থলমাইন বিস্ফোরণে রকি আলম (২৮) নামে রোহিঙ্গা যুবক গুরুতর আহত হয়েছে। পরে আহতব্যক্তিকে চিকিৎসা নিতে বাংলাদেশের ঠাঁই দিয়েছে বর্ডার গার্ড পুলিশ।
রবিবার (২৪ আগস্ট) দুপুরে নাইক্ষ্যংছড়ির তুমব্রু সীমান্তবর্তী ৩৫ ও ৩৬ নাম্বার পিলার এলাকায় দিয়ে আহত অবস্থায় বাংলাদেশের চিকিৎসা জন্য প্রবেশ করে।
সীমান্তবাসীরা জানান, ওপারে মাইন্ড বিষ্ফোরণের রোহিঙ্গা এক ব্যক্তি আহত হয়ে বাংলাদেশের প্রবেশ করে। বাংলাদেশের উখিয়া ক্যম্পে থাকার আহত ব্যক্তির স্বজনরা সীমান্ত পেরিয়ে দ্রুত কক্সবাজার উখিয়ার কুতুপালং এলাকায় নিয়ে যায়। পরে তাকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক।
স্থানীয় বাসিন্দা নুর মোহাম্মদ বলেন, মিয়ানমারের অভ্যন্তরে মাইন বিস্ফোরণে গুরুতর আহত রোহিঙ্গাকে উখিয়া হাসপাতালে নিতে দেখেছি। তার অবস্থা খুবই খারাপ মনে হয়েছে।
নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ মাজহারুল ইসলাম চৌধুরী বলেন, তুমব্রু সীমান্তের ৩৫-৩৬নং পিলারের মিয়ানমারের অভ্যন্তরে স্থল মাইন বিষ্ফোরনে এক রোহিঙ্গা যুবক আহত হওয়ার খবর শুনেছি। কিন্তু আহত যুবক বাংলাদেশের কিংবা ক্যাম্প এর কোন বাসিন্দা নয়। যার কারনে বিস্তারিত তথ্য আমাদের জানা নেই।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ৩৪ বিজিবির অধিনায়ক লে. কর্নেল খায়রুল আলম বলেন, মানবিক দৃষ্টিকোণ থেকে আহত রোহিঙ্গা যুবককে বাংলাদেশের চিকিৎসা জন্য ঠাঁই দেয়া হয়েছে। তিনি বলেন, সীমান্ত এলাকায় সাম্প্রতিক সময়ে মিয়ানমারের ভেতরে সহিংসতা ও মাইন বিস্ফোরণের ঘটনা বেড়ে গেছে। এতে সীমান্তবর্তী এলাকার সাধারণ মানুষসহ রোহিঙ্গারা মারাত্মক ঝুঁকির মধ্যে রয়েছে বলে জানান তিনি।